বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে নিজ ঘর থেকে ইতি আক্তার (১৭) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার মধ্য নিদ্রা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইতি আক্তার একই এলাকার আনিসুর রহমানের মেয়ে।
পুলিশও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইতির মা ও বড় ভাই পায়রা নদীতে মাছ ধরা শেষে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখে ইতি কে ডাকতে শুরু করেন। ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে দেখেন ইতি আক্তার ওড়না দিয়ে ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,ইতির মা বাড়িতে ছিলেন না। ধারণা করা হচ্ছে, সন্ধা বা রাতের কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারেন।










