বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার সদর উপজেলার সোনাখালী নাম স্থানে মন্নান (২৮) নামের এক গরুর ব্যবসায়ি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ০৫ নং আয়লা- পাতাকাটা ইউনিয়নের পূর্ব কেওরাবুনিয়া এলাকার মো. আজিজ এর ছেলে গরু ব্যবসায়ী মো. মন্নান (২৮)।
সোনাখালি এনায়েত হোসেন এর স্বমিল এর পূর্ব সাইডে আজ ০৯ জুন শুক্রবার বিকালে দূর্ঘটনায় ইন্তেকাল করেন মন্নান।
পারিবারিক সূত্রে জানা যায় মন্নান পেশা হিসেবে গরুর ব্যবসায় করত এবং সেই কাজের জন্য চৈতা বাজারে গিয়েছিল গরু কেনা বেচা করতে।
তার ফুফাতো ভাই এর কাছ থেকে জানা যায়, চৈতা নামক গরুর বাজারে বাজার করতে গিয়েছিল বাজার শেষে বাড়ি ফেরার পথে সোনাখালী নামক স্থানে, এনায়েতর স্বমিলের পূর্ব পাশে পিকাপ ভ্যান থেকে ছিটকে পড়ে নিহত হন মান্নান।










