বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা জেলার পুলিশ পৃথক পৃথক অভিজানে বিভিন্ন এলাকা থেকে ৩৩ পিচ ইয়াবা সহ ০৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
২৪/০৬/২০২৩ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানা এসআই(নি:)/এইচ এম মেহেদী হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে বরগুনা থানাধীন ৭ নং ঢলুয়া ইউনিয়নের কাঠালতলী মাদ্রাসার সামনে থেকে আসামী ১.নামঃ মোঃ ইউসুফ(২০), পিতা-মোঃ আবু আকন, গ্রাম- গোল বুনিয়া (৩নং ওয়ার্ড, ১০ নং নলটোনা ইউনিয়ন) , উপজেলা/থানা- বরগুনা সদর, জেলা -বরগুনা, ২. নামঃ মোঃ আবু সালেহ্(১৯), পিতা-মোঃ ইসমাইল হাং, সাং-বাসুকী, ২নং ওয়ার্ড,৯ নং এম বালিয়াতলী ইউনিয়ন , উপজেলা/থানা- বরগুনা সদর, জেলা -বরগুনাকে ১২ পিস অবৈধ মাদক ইয়াবাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার মূল্য অনুমান ৩,৬০০/- টাকা।
বরগুনা জেলার তালতলী থানার ছোটবগী ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডস্হ হইতে আসামী ০১। মোঃ রাহুল মৃধা (২৮) পিতা- মহারাজ মৃধা এ/পি চরপড়া ০৫ নং ওয়ার্ড ছোটবগী ইউপি, থানা- তালতলী, জেলা- বরগুনা। সাং- পিপুলিয়া বাজার সংলগ্ন গ্রাম- হোগলপাতি, থানা- বামনা, জেলা- বরগুনা এবং ২। মোঃ সাবু হাওলাদার (৫২) পিতা- মোঃ আলম হাওলাদার, সাং- বাইনসামেথ, ৯ নং এম বালিয়াতলী ইউনিয়ন, থানা ও জেলা- বরগুনাকে ১১ পিস অবৈধ মাদক ইয়াবাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার মূল্য অনুমান ৩,৩০০/- টাকা।
উভয় ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।










