বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মাদকের বিরুদ্ধে গৃহীত জিরো টলারেন্স নীতির আওতায় বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। এই লক্ষ্য বাস্তবায়নে ‘বরগুনা জেলা পুলিশ’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ২২/০৭/২০২৩ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানার এসআই (নিঃ)/এইচ. এম. মেহেদী হাসান সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বরগুনা সদর থানাধীন ১ নং বদরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ থেকে ধৃত মোঃ স্বপন মিয়া (৪০), পিতা-মোঃ পনু মিয়া, সাং-গৌরিচন্না ০৬ নং ওয়ার্ড, ০২ নং গৌরিচন্না ইউপি, মোঃ রাকিব (১৯) পিতা-মৃত. শাহ আলম, সাং- পাতাকাটা, ৫ নং ওয়ার্ড ৩। মোঃ বাবুল (১৯) পিতা-মোঃ খোকন, সাং-পাতাকাটা, ৬ নং ওয়ার্ড, সর্ব থানা ও জেলা-বরগুনা থেকে ১০০ গ্রাম সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।










