বরগুনা প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মাদকের বিরুদ্ধে গৃহীত জিরো টলারেন্স নীতির আওতায় বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। এই লক্ষ্য বাস্তবায়নে ‘বরগুনা জেলা পুলিশ’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বরগুনা’র অফিসার ইনচার্জ মোঃ বশির আলম এর নেতৃত্বে এসআই (নিঃ)/জ্ঞান কুমার দাস সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বরগুনা সদর থানাধীন দক্ষিণ মনসাতলী সাকিনের এস, এন্ড, বি ফিলিং স্টেশনের সামনে থেকে ধৃত আসামী ০১। মোঃ রাসেল আকন (২২) পিতা মৃতঃ দেলোয়ার তালুকদার, সাং- খেজুরতলা ২ নং ওয়ার্ড ২ নং গৌরীচন্না ইউপি, ২। মোঃ ইমরান তালুকদার (২৩) পিতা মৃত দেলোয়ার তালুকদার সাং- খেজুরতলা ২ নং ওয়ার্ড, ২ নং গৌরীচন্না ইউপি ৩। মোঃ শাকিল হাওলাদার (২২) পিতা মোঃ ইব্রাহিম হাওলাদার, সাং- বধুঠাকুরানী, ৫ নং ওয়ার্ড, ৫ নং আয়লা পাতাকাটা ইউপি, সর্ব থানা ও জেলা- বরগুনাদ্বয়কে ২০০ পিচ অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।










