বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
অদ্য ২৩/০৭/২০২৩ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বরগুনা’র অফিসার ইনচার্জ মোঃ বশির আলম এর নেতৃত্বে এসআই (নিঃ)/জ্ঞান কুমার দাস সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বরগুনা সদর থানাধীন ০২ নং গৌরীচন্না ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডস্থ পশ্চিম ধুপতি থেকে ধৃত আসামী মোঃ মামুন খাঁন(৩২) পিং- হেমায়েত খাঁন, সাং- পশ্চিম ধুপতি, ০৯ নং ওয়ার্ড, ০২ নং গৌরীচন্না ইউপি, থানা ও জেলা- বরগুনা’কে ২০ গ্রাম গাঁজা ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।










