• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
শুক্রবার, মার্চ ৬, ২০২৬
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ সারাদেশ বরিশাল

প্লাষ্টিকের দাপটে ভালো নেই বাঁশ-বেতের কারিগররা

হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী শিল্প

জনতার খবর প্রকাশক জনতার খবর
আগস্ট ১২, ২০২৩
in বরিশাল, সারাদেশ
A A
প্লাষ্টিকের দাপটে ভালো নেই বাঁশ-বেতের কারিগররা
11
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

বরিশাল প্রতিনিধিঃ

আধুনিকতার ছোঁয়ায় গ্রামীণ জনপদ থেকে শত শত বছরের ঐতিহ্যবাহী বাঁশ ও বেত শিল্পগুলো বিলুপ্তির দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর নিত্যপ্রয়োজনীয় প্লাষ্টিক পন্য বাজার দখল করায় বাঁশ ও বেতের তৈরি পণ্যের কদর কমে গেছে। ফলে ঐতিহ্য হারাতে বসেছে গ্রামীণ এই কুটির শিল্পটি।

পাশাপাশি সংশ্লিষ্টদের সঠিক পৃষ্টপোষকতার অভাবে অনেকেই এখন কুটির শিল্পের এ পেশা পরিবর্তন করেছেন। বংশ পরস্পরায় যারা এ পেশার সাথে এখনও জড়িয়ে রয়েছেন তাদের দিন কাটছে অর্ধহারে অনাহারে। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে একসময় চাষ হতো বেত গাছ। বাড়ির পাশে কিংবা পরিত্যক্ত ভিটায় দেখা যেতো সাড়ি সাড়ি বাঁশ বাগান। এছাড়াও যত্রতত্রভাবে বাড়ির পাশে কিংবা ডোবারধারে হরহামেশাই চোখে পড়তো বেত গাছ। আর সে সময়গুলোতে গ্রামীণ জনপদের মানুষ গৃহস্থালি, কৃষি ও ব্যবসা ক্ষেত্রে বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন সরঞ্জামাদি ব্যবহার করতেন। বাসা-বাড়ি, অফিস-আদালত প্রায় সবখানেই চোখে পড়তো বেতের তৈরী আসবাবপত্র। কালের বির্বতনে এখন বদলে গেছে সেইসব চিরচেনা দৃশ্য।

বর্তমান সময়ে বাঁশ ও বেত শিল্প প্রায় বিলুপ্তির দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। বর্তমানে সবখানে বাজার দখল করে রেখেছে প্লাষ্টিকের তৈরি বিভিন্ন সরঞ্জামাদি। যা পরিবেশের জন্য মারাত্মক হুমকির স্বরূপ।
একসময় বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শত শত পরিবার বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন পন্য সামগ্রী তৈরির পর হাট ও বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। এখন তাদের অধিকাংশরাই অন্য পেশায় চলে গেছেন। তবে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের কানকি বাজার সংলগ্ন শ্রীমন্ত নদীর পাশে এখনও দেখা যায় ১০টি পরিবারে পুরুষের পাশাপাশি নারীরাও এ কুটিরশিল্পে কাজ করছেন। তারা বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন ধরনের পন্য সামগ্রী তৈরি করছেন।

আরো দেখুন

কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে

পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর প্লাস্টিকের বিভিন্ন সামগ্রীর কদর বেড়ে যাওয়ার এসব কুটির শিল্পের চাহিদা এখন আর নেই বলে জানিয়েছেন প্রেম শ্রীকান্ত নামের এক কারিগর। তিনি আরও জানিয়েছেন, পর্যাপ্তহারে বাঁশ ও বেতের চাষ না হওয়ায় কাঁচামালের ঘাটতির কারণে বাঁশ ও বেতের পন্য তৈরিতে খরচ বাড়লেও বাড়েনি এসব পন্য সামগ্রীর দাম। তারপরেও বংশপরস্পরায় এখনও তারা ১০টি পরিবার এ কুটিশিল্পের সাথে জড়িত রয়েছেন। তারা এখন গ্রামীণ সাপ্তাহিক হাট ও বাজারগুলোতে বাঁশ ও বেত দিয়ে তৈরি করা খোল, চাটাই, খলুই, ধামা, টোনা, পাল্লা, মোড়া, ঝুড়ি, ঝাড়নি, চালনসহ বিভিন্ন মালামাল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। তারা শত শত বছরের প্রাচীণ এ ঐতিহ্যকে ধরে রাখতে সরকারিভাবে পৃষ্টপোষকতার দাবি করেছেন।

বিলুপ্তির পথে বেত বাগান \ বরিশাল জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত এলাকায় একসময়ে বেত ঝাড় (বাগান) ছিলো অনেক। বেত দিয়ে বিভিন্ন সৌখিন সামগ্রী তৈরী করা হতো। সেই বেতের চাহিদা মেটাতে বেত ব্যবসায়ীদের পদচারণা ছিলো গ্রামগঞ্জে। নৌকাই ছিলো এদের বাহন। নৌকায় করে প্রত্যন্ত এলাকায় ঘুরে বেত সংগ্রহ করাই ছিলো তাদের কাজ। বেত কিনে বাগানেই বেতের উপরের কাটা যুক্ত খোসা ছাড়িয়ে নৌকায় নিয়ে জমা করতেন। সুযোগ বুঝে ফাঁকা মাঠে রোদে শুকিয়ে বেতের শৌখিন ফার্নিচার তৈরী ও বেতের বিভিন্ন সামগ্রী তৈরীর কারখানায় মণ হিসেবে বিক্রি করতেন ওইসব বেত ব্যবসায়ীরা। কিন্তু এখন প্রত্যন্ত অঞ্চলে সেইধরনের বেত না থাকায় গ্রামাঞ্চলে ঘুরে বেত ক্রয় করা ব্যবসায়ীরা এখন অন্য পেশায় গিয়ে জীবিকা নির্বাহ করছেন।

বেতগাছ সাধারণত গ্রামের রাস্তার পাশে, বসতবাড়ির পেছনে, পতিত জমিতে ও বনে কিছুটা আর্দ্র জায়গায় জন্মে। কিছুদিনের মধ্যেই বেত ঘণ হয়ে ঝাড়ে পরিণত হয়। বেতগাছ জঙ্গলাকীর্ন কাঁটাঝোপ আকারে দেখা যায়। বনের প্রাকৃতিক পরিবেশ ছাড়াও হাওরের কান্দাতে বেতগাছ জন্মে। চিরসবুজ এই উদ্ভিদটি পূর্ণবয়স্ক অবস্থায় ৪৫ থেকে ৫৫ ফুট এবং কখনো কখনো তার চেয়েও বেশি লম্বা হয়ে থাকে। শুকনো বেত দিয়ে বিভিন্ন হস্তশিল্প জাতীয় জিনিসপত্র তৈরি করা হয়। যেমন-চেয়ার, টেবিল, মোড়া, ডালা, কুলা, চাঙ্গারী, মুড়া, ঢুষি, হাতপাখা, চালোন, টোকা, গোলা, ডোল, ডুলা, আউডি, চাঁচ, ধামা, পাতি, বই রাখার তাক, সোফা, দোলনা, খাট, ঝুড়ি, টেবিল ল্যাম্প, ল্যাম্পশেড ইত্যাদি। বেত গৃহনির্মাণ কাজেও ব্যবহার করা হতো।

বিশেষ করে রেস্তোরাঁ, ঘর বা অফিসের শৌখিন পার্টিশন হিসেবে একসময় বেতের ব্যাপক ব্যবহার হতো। কালের বির্বতনে ও আধুনিকতার ছোঁয়ায় গৃহস্থলি কাজের নিত্যপ্রয়োজনীয় পন্য সামগ্রীর বাজার দখল করেছে বিভিন্ন কোম্পানীর প্লাষ্টিক সামগ্রী। যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। আর এ কারণেই বরিশাল থেকে হারিয়ে যাচ্ছে বেতঝাড়।
বরিশাল বন বিভাগ জানিয়েছে, পাহাড়ি অঞ্চলের বিভিন্ন জেলায় বেত চাষের জন্য বন বিভাগ থেকে বরাদ্দ থাকলেও বরিশালের জন্য কোন বরাদ্দ আসেনা। বেত চাষের জন্য বরাদ্দ আসলে বরিশালে বেতকে আরো স¤প্রসারিত করা সম্ভব হতো।

শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

মার্চ ৫, ২০২৬
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে

মার্চ ৫, ২০২৬
ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

মার্চ ৫, ২০২৬
ঝালকাঠি আইনজীবী সমিতি নতুন সভাপতি শাহাদাৎ, সোহেল সম্পাদক

ঝালকাঠি আইনজীবী সমিতি নতুন সভাপতি শাহাদাৎ, সোহেল সম্পাদক

মার্চ ৫, ২০২৬
কাঠালিয়ায় অগ্নিকান্ডে দুইটি বসত ঘর ও চারটি ব্যবস্যা প্রতিষ্ঠান ভস্মীভুত

কাঠালিয়ায় অগ্নিকান্ডে দুইটি বসত ঘর ও চারটি ব্যবস্যা প্রতিষ্ঠান ভস্মীভুত

মার্চ ১, ২০২৬
ঝালকাঠিতে ৮ পিস ইয়াবাসহ যুবক আটক

ঝালকাঠিতে ৮ পিস ইয়াবাসহ যুবক আটক

মার্চ ১, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে

ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

ঝালকাঠি আইনজীবী সমিতি নতুন সভাপতি শাহাদাৎ, সোহেল সম্পাদক

সর্বশেষ সংবাদ

কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

মার্চ ৫, ২০২৬
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে

মার্চ ৫, ২০২৬

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

আগস্ট ২৮, ২০২৪
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

আগস্ট ৩, ২০২২
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত