ঝালকাঠি প্রতিনিধিঃ
আজ রবিবার শশ্মান দিপাবলী। ঝালকাঠি পৌর মহাশশ্মানে স্বজনদের সমাধি পরিষ্কার পরিচ্ছন্ন ও রং চুন করার কাজে ব্যস্ত প্রায়ত স্বজনদের পরিবার। শশ্মান দিপাবলী উপলক্ষে প্রতি বছর পৌরসভার আয়োজনে বিভিন্ন সাজে সজ্জিত করা হয়।
পৌর মহাশশ্মান। এবছরও একাধিক তোরন ও সাজ-সজ্জা এবং আলোক-সজ্জা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় প্রায়ত স্বজনদের পরিবার শশ্মান ঘাটের সমাধি ব্যাধিতে ফুল জল ও জীবিত থাকাকালীন খেতে যে সকল জিনিস ভালবাসতেন সেই সকল জিনিস তৈরি করে প্রয়াত ব্যক্তির সমাধি স্থলে রাখা হয় এবং পরে প্রসাদ হিসেবে অন্যদের মধ্যে বিতরণ করা হয়।
ঝালকাঠিতে ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে শশ্মান দিপালীকে হাজার হাজার বিভিন্ন বয়সের নারী পুরুষের সমাগামে মুখরিত থাকে। এই শশ্মান দিপালী দেখার জন্য অন্য ধর্মেরও মানুষ এখানে দেখতে আসে। সবমিলিয়ে ঝালকাঠিতে শশ্মান দিপালী মানুষের মিলনমেলায় পরিণত হয়।
প্রশাসনের পক্ষ থেকে শান্তির শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকে। ঝালকাঠি জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়রসহ শীর্ষস্থানীয় প্রশাসন স্তর ও জনপ্রতিনিধিরা তদারকির জন্য পরিদর্শণে আসেন।










