• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Wednesday, November 11, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ সারাদেশ বরিশাল

প্রাইভেট ক্লিনিকে চিকিৎসায় অবহেলা

জনতার খবর প্রকাশক জনতার খবর
October 23, 2022
in বরিশাল, সারাদেশ
A A
প্রাইভেট ক্লিনিকে চিকিৎসায় অবহেলা

ছবিঃ সংগৃহীত

3
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

বরিশাল প্রতিনিধিঃ

সরকারী নজরদারী না থাকায় বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন প্রাইভেট ক্লিনিককে বৃদ্ধি পাচ্ছে রোগীর প্রতি চিকিৎসায় অবহেলা। চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় রোগীর মৃত্যু কিংবা অপচিকিৎসার অভিযোগ উঠলেও রহস্যজনক কারনে ঘটনাগুলো ধামাচাপা পরে যাচ্ছে।

সূত্রে জানা গেছে, গত ২০২০ সালের ১৭ অক্টোবর মাদারীপুর জেলার কালকিনি উপজেলার জাজিরা গ্রামের সানোয়ারা বেগম (৫০) পেটে ব্যথা নিয়ে গৌরনদীর বেজগাতী সুইজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা করে জানান সানোয়ারার এপেন্ডিসাইট হয়েছে। এজন্য রোগীকে দ্রæত অপারেশন করতে হবে। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের জানান, অপারেশনের জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠণ করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত মতে অপারেশন করা হবে।

এভাবে বিভিন্ন তালবাহানা করে চারদিন অতিবাহিত করা হয়। রোগী আরও বেশি অসুস্থ্য হয়ে পরলে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরবর্তীতে অন্য হাসপাতালে নেওয়ার পথে সানোয়ারার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে ও মেয়ে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছিলেন। একই বছরের জুলাই মাসে ওই হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে অপচিকিৎসায় গর্ভের শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে।

আরো দেখুন

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

চলতি বছরের ২৩ জুন (বৃহস্পতিবার) গৌরনদী লঞ্চঘাট এলাকার আলহাজ্ব ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান ডায়াবেটিক হাসপাতালে ডাক্তারের অপচিকিৎসায় অপারেশন থিয়েটারেই মজিবর আকন (৬০) নামের এক রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়। এছাড়াও বিগত জুন মাসে আগৈলঝাড়া উপজেলার পূর্ব পয়সরহাট গ্রামের সোহাগ মিয়ার স্ত্রী সুমি আক্তার (২৫) গাইনি সমস্যার চিকিৎসা নিতে চিকিৎসক বিপুল বিশ্বাসের কাছে যান। শারীরিক পরীক্ষা-নীরিক্ষার পর চিকিৎসক ধারণা করেন সুমি আক্তারের জরায়ুতে টিউমার হয়েছে। তিনি ইউএসজি টিভিএস নামের একটি পরীক্ষা দিয়ে গৌরনদী শহরের এবি সিদ্দিক ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে চিকিৎসক মনিকা বিশ্বাসের মাধ্যমে করাতে বলেন।

তার কথা মতো ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করান সুমি আক্তার। পরীক্ষার পর মনিকা বিশ্বাস জানান, সুমির জরায়ুতে ডিম আকারের বড় টিউমার রয়েছে। যা দ্রæত অস্ত্রোপচার করাতে হবে। পরে রিপোর্ট নিয়ে সুমি আক্তার চিকিৎসক বিপুল বিশ্বাসকে দেখালে তিনিও দ্রæত অস্ত্রোপচার করাতে বলেন এবং দ্রæত অস্ত্রোপচার করে টিউমার অপসারণ করা না হলে সুমি আক্তারের জীবননাশের শঙ্কা রয়েছে বলে জানান। পরবর্তীতে চিকিৎসক বিপুল বিশ্বাসের বলে দেওয়া গৌরনদীর শারমিন ক্লিনিকে ভর্তি করা হয় সুমি আক্তারকে। সেখানে অস্ত্রোপচার হয় সুমি আক্তারের। অস্ত্রোপচার করেন চিকিৎসক বিপুল বিশ্বাস নিজেই। তবে অস্ত্রোপচারের পর জানা যায় সুমির জরায়ুতে কোনো টিউমার নেই।

গত এক সপ্তাহ পূর্বে একই ক্লিনিকের চিকিৎসক শ্যামল বড়াল আগৈলঝাড়া উপজেলার নোয়াপাড়া গ্রামের উষা রানী রায় নামের বয়স্ক এক নারীর জরায়ু অপারেশন করেন। শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে ওই নারী অসুস্থ হয়ে পরলে তাকে সারমিন ক্লিনিকে নিয়ে আসা হয়। সেখানেই ওই বৃদ্ধার মৃত্যু হয়। ডাঃ শ্যামল বড়াল বলেন, ওই রোগী তার আত্মীয়। তিনি সম্পূর্ন সুস্থ হয়ে ক্লিনিক থেকে বাড়ি ফিরে যান। শুক্রবার ওই বৃদ্ধা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

গত ১৪ অক্টোবর (শুক্রবার) গৌরনদীর মৌরি ক্লিনিকে অন্তঃসত্বা গৃহবধু ইয়াসমিন বেগম ওই ক্লিনিকের চিকিৎসক শাহনাজ শিমুলের সরনাপন্ন হয়। এসময় ওই গৃহবধুর দুইবার আল্ট্রাসনোগ্রাম করে চিকিৎসক জানায় তার পেটের বাচ্চা মারা গেছে। পরবর্তীতে ওই চিকিৎসক গৃহবধু ইয়াসমিনের পেটের বাচ্চা ডি এন্ড সি (ডায়লেশন অ্যান্ড কিউরাটেজ) করে বাচ্চা বের করেন। কিন্তু বাচ্চার কিছু অংশ পেটের ভিতর থেকে যাওয়ায় পরবর্তীতে সিজার করে পেটের মধ্যে থেকে যাওয়া বাচ্চার অংশ বের করা হয়। চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের যোগসাজসে একই চিকিৎসা বার বার করে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন রোগীর স্বজনরা।

গৌরনদী ক্লিনিক এ্যান্ড ডায়াগনেষ্টিক সেন্টার এ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব জানান, রোগীর প্রতি অবহেলার বিষয়টি সঠিক নয়। কোন ডাক্তার বা ক্লিনিক কর্তৃপক্ষ রোগীকে অবহেলা করলে ওই ডাক্তারের কাছে কিংবা ক্লিনিকে রোগী যায় না। তবুও দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। তিনি আরও জানান, রোগীর সেবার মান শতভাগ বৃদ্ধির জন্য এ্যাসোসিয়েশনের প্রতিটা সভায় ক্লিনিক ও ডায়াগনেষ্টিক সেন্টার মালিকদের অনুরোধ করা হয়।

গৌরনদীর ক্লিনিকগুলোতে অপচিকিৎসা দেওয়ার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আলহাজ্ব ডাঃ মনিরুজ্জামান জানান, ভুক্তভোগীরা অভিযোগ করেন না বলে ব্যবস্থা নেওয়া যায়না। এসব ক্ষেত্রে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারী হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য তিনি রোগীদের প্রতি আহবান জানান।

শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

November 8, 2026
পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

November 8, 2026
কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

November 8, 2026
বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

November 7, 2026
মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

November 7, 2026
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

November 7, 2026

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

November 8, 2026
পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

November 8, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত