ঝালকাঠি প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে ঝালকাঠিতে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা।
বুধবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সমনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা শহীদ ইমাম পাশা, বীরমুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল।
মানববন্ধনে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতবাদে ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি জানানো হয়। শতাধিক মুক্তিযোদ্ধা এ মানবন্ধনে অংশ নেয়।










