জনতার খবর ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা বাগান মালিকপক্ষের বৈঠক শেষ হয়েছে। বৈঠকে শ্রমিকদের দৈনিক বেতন নির্ধারণ করা হয়েছে ১৭০ টাকা। বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত জানাতে ব্রিফ করবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।
২৭ আগস্ট শনিবার বিকাল ৪টার দিকে চা শ্রমিকদের ন্যুনতম মজুরির দাবিতে বিক্ষোভ সংক্রান্ত ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন চা বাগানের মালিকপক্ষ। গণভবনে প্রায় ৩ ঘণ্টা ধরে এই বৈঠক চলে। মজুরি বাড়ানোর পর শ্রমিকদের কাজে যোগদানের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এর আগে গত কয়েকদিন ধরে দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে বেশ কিছু জেলার চা শ্রমিকরা।আন্দোলনের শুরু থেকেই শ্রমিকেরা বারবার প্রধানমন্ত্রীর আশ্বাসের কথা শুনে কাজে ফিরেছিলেন। আজ বৈঠকে শ্রমিকদের বেতন ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা জানিয়েছিলেন, ১৮ দিন ধরে চা-শ্রমিকেরা ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন করছেন। ১২০ টাকা মজুরি দিয়ে সংসার চলে না। এ জন্য শ্রমিকেরা খেয়ে না–খেয়ে আন্দোলন চালিয়ে গেছেন। শ্রমিকরা আশা করছেন, প্রধানমন্ত্রী সবকিছু বিবেচনা করে একটি মানসম্মত মজুরি নির্ধারণ করবেন। তিনি যে সিদ্ধান্ত নেবেন, চা-শ্রমিকেরা সেটা মেনে নেবেন।












