ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ¦ আমির হোসেন আমু এমপি বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী মানুষের মৌলিক অধিকার শিক্ষা, অন্ন, বস্ত্র ও বাসস্থানের যুগান্তকারী ব্যবস্থা গ্রহণ করেছেন। তিনি বিভিন্ন বিত্তশালী মানুষের ভোগ দখলীয় সরকারি খাস জমি উদ্ধার করে গরিব ও ভুমিহীন মানুষের মধ্যে জমিও গৃহ নির্মাণ করে দিয়েছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশে যতগুলো ভাতার ব্যবস্থা করেছেন; পৃথিবীর অন্য কোন দেশে এতো ভাতার ব্যবস্থা নেই।
রবিবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহিন ৫৭টি পরিবারকে ঘরের চাবি ও দলিল হস্তান্তর,তৈল জাতীয় ফসল উৎপাদনের বৃদ্ধি প্রকল্পের আওতায় সদর উপজেলার গাবখান ইউনিয়নের কৃষক সমিতির নিকট পাওয়ার টিলার অপারেটিভ সিডার মেশিনের দলিল হস্তান্তর এবং সমাজ কল্যাণ অধিদপ্তরের সদর উপজেলায় ১৬জন ভিক্ষুককে পুণর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষে গাভি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।
এই অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ জোহর আলী, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ প্রশাসক আলহাজ¦ সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার ও উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও ইসরাত জাহান সোনালী বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান।
১ কোটি ৪৭ লক্ষ ৬৩ হাজার টাকা ব্যায়ে ঝালাকঠি সদর উপজেলা কেওড়া ইউনিয়নে ২২টি ও নথুল্লাবাদ ইউনিয়নে ৩৫টি, প্রতিটি ঘর ২ লক্ষ ৫৯ হাজার টাকা ব্যায়ে নির্মান করা হয়েছে। এছাড়া ২ লক্ষ ৬০ হাজার টাকা ব্যায়ে কৃষি বিভাগের আওতায় কৃষক সমিতির মধ্যে পাওয়ার টিলার অপারেটিভ সিডার মেশিন প্রদান করা হয়েছে এবং ৪০ হাজার টাকার অধিক ব্যায়ে ১৬টি ভিক্ষুক পরিবারে পুণর্বাসনের জন্য ১৬টি গাভী প্রদান করা হয়েছে।










