ঝালকাঠি প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে প্রচার কার্যক্রমের আওতায় ঝলকাঠিতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় কৃর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী।
প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কার্যক্রমসমূহ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা বিষয়ে অবহিতকরণের উদ্দেশে মহিলা সমাবেশের আয়োজন করা হয়।
জেলা তথ্য অফিসার মোহাম্মদ আহসান কবীরের সভাপতিত্বে মহিলা সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ শামীম আহসান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক উম্মে আয়শা সিদ্দিকা, জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ নাজমুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া।
সমাবেশের আলোচনায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গরিব-অসহায় মানুষ জমিসহ ঘর পাচ্ছেন, যেটি বিশ্বে বিরল, নারীর ক্ষমতায়নের জন্য বয়স্কভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সামাজিক নিরাপত্তামূলক বিভিন্ন ভাতা প্রদান করছে সরকার। মহিলাবিষয়ক অধিদফতরে মাধ্যমে নারীর ক্ষমতায়ন অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভন্ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
জেলা তথ্য অফিস এই মহিলা সমাবেশের আয়োজন করে। এ সময় ওই এলাকার দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।










