বরিশাল প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত ঝালকাঠি জেলার শিক্ষার্থীদের সংগঠন ধানসিঁড়ি ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহাস্পতিবার (৬ এপ্রিল) বিকালে বরিশালের ফুড কিং রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। এতে সংগঠনের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।
অনুষ্ঠানে ধানসিঁড়ি ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সভাপতি নাইমুল ইসলাম সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তাব্য রাখেন, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, কোষাধ্যক্ষ মাহিন ইসলাম তালহা প্রমূখ।










