বরিশাল প্রতিনিধিঃ
ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্ধীতা করায় জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শেখ সহিদুল ইসলামকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
রোববার (৯ জুলাই) সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ই্উনুস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, আগামী ১৭ জুলাই মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
ওই নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা মার্কার প্রার্থী ইমরান হোসেন বাপ্পির বিরুদ্ধে ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শেখ সহিদুল ইসলাম বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতা করছেন। যেকারণে দলীয় শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে সংগঠন থেকে বহিস্কারের সুপারিশ করেছেন।










