কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ইছালে ছাওয়াব মাহফিল ও হিযবুল্লাহ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে ইছালে ছাওয়াব মাহফিল ও হিযবুল্লাহ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহ্ কাঠালিয়া উপজেলার শাখার আয়োজনে প্রধান অতিথি ছিলেন ছারছীনা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেববুল্লাহ্ (মা.জি.আ.)।
তিনি তার নছিহতে বলেন, “যে মুরিদ পীরের জন্য মুরিদ হয় তা হারাম এবং যে পীর নিজের জন্য মুরিদ করে তাও হারাম, পীর মুরিদী করতে হবে একমাত্র আল্লাহর জন্য”। তিনি আরও বলেন “আমরা নারী শিক্ষার বিরোধী নয়, তবে সহশিক্ষার বিরোধী, কারন ছাত্র-ছাত্রী একত্রে লেখা পড়া করলে সেখানে পর্দার খেলাপ হয়। নামাজ, রোজা যেভাবে ফরজ তেমনি পর্দা করাও ফরজ”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ আমির হোসেন।
মাহফিলে জমইয়াতে হিযবুল্লাহ কাঠালিয়া শাখার নেতৃবৃন্দ, মুহিব্বীন, দলমত নির্বিশেষে বিভিন্ন সেলসেলার মুসলমানসহ হাজার হাজার মানুষ অংশ নেয়।
প্রধান অতিথি ছারছীনা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেববুল্লাহ্ মুসলিম উম্মার মুক্তি কামনায় দোয়া মোনাজাত করেন।
মাহফিলে পীর সাহেবের সফর সঙ্গী ও দেশ বরন্য ওলামায়ে কেরাম ওয়াজ নছিহত করেন।











