বরিশাল প্রতিনিধিঃ
রহস্যজনকভাবে নিখোঁজের সাতদিনেও সৈয়দ আরিফুর রহমান (৩৯) নামের যুবকের কোন সন্ধ্যান কিংবা উদ্ধার করতে পারেনি পুলিশ। নিখোঁজ যুবক আরিফুর রহমান বরিশাল নগরীর কোতয়ালি মডেল থানাধীন হরিনাফুলিয়া গ্রামের সৈয়দ হাবিবুর রহমানের ছেলে।
শনিবার দুপুরে নিখোঁজ আরিফুরের সহদর সৈয়দ নুর মোহাম্মদ রাসেল বলেন, গত ২৭ নভেম্বর সন্ধ্যায় ঢাকার ঝিগাতলা এলাকা থেকে মিরপুরের পীরেরবাগের বাসায় ফেরার পথে তার ভাই সৈয়দ আরিফুর রহমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়।
অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান না পেয়ে গত ৩০ নভেম্বর হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে (যার নং ১৯৬২)। জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম বলেন, প্রযুক্তির মাধ্যমে নিখোঁজ আরিফুর রহমানের সন্ধ্যানের চেষ্টা চলছে।










