খেলা ডেস্কঃ নাইজেরিয়ার প্রথম অ্যাথলেট হিসেবে কোনো বৈশ্বিক আসরে সোনার পদক জিতলেন টবি আমুসান। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার হার্ডলসে ১২.০৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ পদক জেতেন আমুসান। প্রাথমিকভাবে তার টাইমিংকে বিশ্ব রেকর্ড ঘোষণা করা হলেও পরে জানা যায় দৌড়ের সময় বাতাসের আনুকল্য পেয়েছিলেন আমুসান।
প্রতি সেকেন্ডে ২.৫ মিটার বাতাসের অনুকল্য থাকায় বিশ্ব রেকর্ড হিসেবে বিবেচিত হয়নি এটি। নিয়মানুযায়ী প্রতি সেকেন্ড সর্বোচ্চ ২ মিটার বাতাসের সহায়তা পেতে পারেন একজন অ্যাথলেট।
তবে বিশ্ব রেকর্ড গড়েই ১০০ মিটার হার্ডলসের ফাইনালে এসেছিলেন ২৫ বছর বয়সী টমি আমুসান। রোববার সেমিফাইনালে আমুসান ভেঙে দেন ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের কেন্দ্রা হ্যারিসনের গড়া ১২.২০ সেকেন্ডের রেকর্ড। আমুসানের টাইমিং ছিল ১২.১২ সেকেন্ড।
পদক জেতার পর সংবাদ সংস্থা রয়টার্সকে আমুসান বলেন, ‘আমার লক্ষ্য ছিল এখানে এসে স্বর্ণ পদক জেতা। আমি নিজ সামর্থ্যে বিশ্বাস করি। কিন্তু বিশ্ব রেকর্ডের প্রত্যাশা করিনি। প্রথম লক্ষ্য হচ্ছে ভালো পারফরম্যান্স দেখিয়ে পদক জেতা।
বিশ্ব রেকর্ড হলো বোনাস।’ আমুসানের চেয়ে .১৭ সেকেন্ড কম সময় নিয়ে রৌপ্য পদক জেতেন জ্যামাইকার স্প্রিন্টার ব্রিটানি অ্যান্ডারসন। পুয়ের্তো রিকোর অলিম্পিকি চ্যাম্পিয়ন কামাচো-কুইন জিতেছেন ব্রোঞ্জ পদক।












