নলছিটি প্রতিনিধি: মহান স্বাধীনতার মাসে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে জমিসহ ঘর হস্তান্তরের মাধ্যমে ভূমি ও গৃহহীনমুক্ত হতে যাচ্ছে ঝালকাঠির নলছিটি উপজেলা ।
নলছিটি উপজেলা ভূমি ও গৃহহীনমুক্ত হওয়ায় রোববার সকাল ১১ টায় আনন্দ র্যালি করা হয়েছে। জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম র্যালীতে নেতৃত্ব দেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনের সড়ক থেকে আনন্দ র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদর্ক্ষীন করে চায়না মাঠ গিয়ে শেষ হয়।
র্যালীতে অন্যানের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) লতিফা জান্নাতী, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান, পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতী প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করবেন।
প্রধানমন্ত্রীর আয়শ্রণ প্রকল্পের আওতায় নলছিটি উপজেলায় প্রথম ধাপে ৪০টি, দ্বিতীয় ধাপে ৯৫টি, তৃতিয় ধাপে ৩০২ টি ও ৪র্থ ধাপে ১৪৮ টি মোট ৫৮৫টি পরিবারকে গৃহ ও দুই শতক জমিসহ দলিল দেওয়া হয়েছে। এখানে আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত প্রতিটি দুই কক্ষের ঘর নির্মাণ করা হয়েছে।










