নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে নাগরিকদের মধ্যে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণের কাজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে।
প্রাথমিকভাবে উপজেলার দপদপিয়া ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। এছাড়াও দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা, উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন উপস্থিত ছিলেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ১ লাখ ২৬ হাজার স্মার্ট কার্ড বিতরণ করা হবে। এ কার্ড বিতরণ ১৪ জানুয়ারি বিতরণ পর্যন্ত চলবে।










