কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলায় তৃতীয় পর্যায়ের ২য় ধাপে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেল ১২২ গৃহহীন ও ভূমিহীন পরিবার। বৃহস্পতিবার ( ২১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে নলছিটি উপজেলা পরিষদ অডিটরিয়ামে চাবি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) রুম্পা সিকদার’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাজমুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন খরাতি প্রমুখ। সব শেষে উপজেলার ১২২ জন ভূমিহীন ও গৃহহীনের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘরের চাবি হস্তান্তর করা হয়।










