নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচীর ২০২১-২২ অর্থবছরে নলছিঠি উপজেলার ষাইট পাকিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভলিবল প্রতিযোগিতা সামাজিক দুরত্ব বাজায় রেখে শেষ হয়।
এই প্রতিযোগীতায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুৎ আনোয়ার আজিম, নলছিটি ভৈরবপাশা ইউপি চেয়ারম্যান এ কে এম আব্দুল হক, প্রধান শিক্ষক, মোঃ মহিউদ্দিন তালুকদার। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষর্থী উপস্থিত ছিলেন।












