নলছিটি প্রতিনিধিঃ
বাংলাদেশের শিক্ষাক্রম ২০২৩ সংস্কার বিতর্কিত পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তির দাবিতে শিক্ষা সংস্কার আন্দোলনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নলছিটি বাসস্ট্যান্ডে মানববন্ধনের আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশর নলছিটি উপজেলা শাখা। এতে বক্তব্য কালে ছাত্রনেতা মোঃ ইব্রাহিম খলিল বলেন বাংলাদেশের বিভিন্ন পাঠ্য পুস্তাকে ডারউইনের বিতর্কিত তত্ত্ব ঢোকানো হয়েছে। এটি বাদ দিতে হবে এবং নতুন শিক্ষানীতি চালু করতে হবে।
উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি ইসা আল মারুফ, উপজেলা যুব আন্দোলনের দপ্তর সম্পাদক কাওসার উল্লাহ সহ আরো অনেকে।










