ঝালকাঠি প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার কুসংগল ইউনিয়ন সংলগ্ন শ্যামপুর বাজারের খালের ওপর বন্ধ থাকা ব্রিজের নির্মাণ কাজ দ্রæত সম্পন্ন করার দাবিতে মাববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। নলছিটি-বাখেরগঞ্জ দুই উপজেলার কয়েক শত মানুষ মাববন্ধনে ‘প্রায় এক বছর ধরে সংশ্লিষ্ট ঠিকাদার নির্মান কাজ ফেলে রাখার’ অভিযোগ তুলে দ্রæতো ব্রীজটি নির্মান সম্পন্ন করার দাবী জানান।
এ সময় স্থানীয় বাসিন্দারা বলেন, বাকেরগঞ্জের রংগশ্রী ইউনিয়ন ও আমাদের কুশঙ্গল ইউনিয়ন সংলগ্ন শ্যামপুর বাজার খালের উপরের ব্রিজটি এক দশক আগে ভেঙ্গে যায়। এরপর এক বছর পূর্বে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে নতুন ব্রিজ নির্মান কাজ শুরু হয়। মাত্র দুই তিন মাস কাজ করার পরে অদৃশ্য কারনে হঠাৎ কার্যক্রম বন্ধ করে ফেলে রেখে চলে যায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। এরফলে মহা দুর্ভোগের মধ্যে পড়ে এই সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী নলছিটি-বাখেরগঞ্জ দুই উপজেলার অন্তত ২০ হাজার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি কাঠের সাঁকো দিয়ে পার হতে গিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা এবং বৃদ্ধরা প্রায়ই দুর্ঘটনায় পড়ছেন। ছাত্র ছাত্রীদের বই খাতা খালে পরে নষ্ট হয়ে যাচ্ছে, প্রাথমিক বিদ্যালয়ের ছোট বাচ্চারা মৃত্যু ঝুঁকি নিয়েই কাঠের সাঁকো পাড় হচ্ছে। প্রস‚তি ও অসুস্থ্য রোগীদের চিকিৎসা সেবা নিতে যাওয়া সম্ভব হচ্ছে না। ঝুঁকি নিয়ে পার হতে গিয়ে প্রায়ই তারাও দুর্ঘটনার শিকার হচ্ছে বলে স্থানীয় বাসিন্ধা ও নিয়মিত চলাচলকারীরা জানিয়েছে।
এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য এলাকাবাসী বৃহস্পতিবার সকাল ১১ টায় নলছিটি উপজেলার স্থানীয় তরুন-যুবকদের নেতৃত্বে মাববন্ধন কর্মসূচী পালন ও নলছিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা সিকদারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।










