লকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটির দক্ষিন খাওক্ষীর মেহেদীয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষায় উত্তীর্ন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে ২০ জন কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি এ্যাডভোকেট রুহুল আমীন হাওলাদার।
মাদ্রাসার সহ-সুপার মোহাম্মদ ছোলায়মান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মো. ফজলুল খান।
বক্তারা বলেন, ‘ শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের গুরুত্বপূর্ন ভুমিকা পালন করতে হবে। পাশাপাশি অভিভাবকদের সচেতন হবে। শিক্ষার্থীদের প্রতি ভালো ভাবে খেয়াল রাখতে হবে।
পরে দক্ষিন খাওক্ষীর মেহেদীয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মো. জাহাঙ্গীর কবির মেহেদী এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।










