ঝালকাঠি প্রতিনিধিঃ
সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে জনপ্রতিনিধিদের স¤পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে ঝালকাঠির নলছিটিতে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঝালকাঠি আয়োজিত কর্মসূচিতে উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাত আরা নাহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, নলছিটি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম। প্রবন্ধে খাদ্য নিরাপতার যাবতীয় বৈজ্ঞানিক তথ্যাদি উপস্থাপন করার পাশাপাশি খাদ্য নিরাপদতার বিভিন্ন আইন ও বিধি-বিধান তুলে ধরা হয়। এছাড়াও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সা¤প্রতিক কার্যক্রম স¤পর্কেও উপস্থিত অংশগ্রহণকারিদের অবগত করা হয়। নলছিটি উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সিদ্দিকুর রহমান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সময়োপযোগী এমন পদক্ষেপের জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রশংসা করেন। একই সাথে তিনি খাদ্য নিরাপদতার বিষয়ে সকলকে আরও সচেতন ও সজাগ থাকার উপর গুরোত্বারোপ করেন। ভেজাল ও দূষিত খাবার গ্রহণ থেকে বিরত থাকার পাশাপাশি ব্যক্তি, পরিবার, সমাজ ও জাতির জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে এখন থেকেই দায়িত্ববান হওয়ার আহŸান জানান।










