নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে জেলেদের মাঝে ছাগল ও বকনা বাছুর বিতারন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা মিলনায়তন মাঠে প্রধান অতিথি হিসেবে ১৪ দলের মূখপাত্র ও ঝালকাঠি ২ আসনের এম,পি আলহাজ্ব আমির হোসেন আমু ৪০জন জেলেকে ৮০ টি ছাগল ও একটি ছাগল রাখার ঘর এবং ১৭ জন জেলেদের মাঝে ১৭ টি বকনা বাছুর বিতরণ করে।
পরে মিলনায়তন কক্ষে আলোচনা সভায় বক্তব্য কালে তিনি বলেন বর্তমান সরকার দেশের মানুষকে স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কাজ করে যাচ্ছে। জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরন হিসেবে ছাগল ও বাছুর বিতারন করা হচ্ছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদের সভাপতিত্ব করেন।










