ঝালকাঠি প্রতিনিধি:
ঝলকাঠির নলছিটিতে গাছ চাপায় মো. সাহেদ হাওলাদার (৫৫) নামের গাছের ব্যবসায়ী নিহত হয়েছে। রোববার বেলা ১২ টায় তাকে মৃত ঘোষনা করেছে নলছিটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক মুনীবুর রহমান জুয়েল। স্থানীয় রুমান খান বলেন, রোববার সকাল ৯টায় উপজেলার নাচনমহল ইউনিয়নের খুলনা এলাকায় এলাকায় আগে থেকে কিনে রাখা গাছ কেটে আনতে যায় ডেবরা গ্রামের গাছের ব্যপারী সাহেদ হাওলাদার। গাছ কাটার সময় টানার রশি ছিড়ে গাছ পরে গেলে তার নিচে চাপা পরে সাহেদ। একই এলাকার শ্রমিক আযাহার উদ্দিন বলেন, বুকে চাপা পড়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো সাহেদ হাওলাদারের। আমরা তাকে দ্রুত নলছিটি হাসপাতালে নিয়া যাই। সেখানে নেয়ার পথেই দম চলেযায়। এঘটনায় সাহেদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে হাসপাতাল কতৃপক্ষ।










