নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে ইটের ভাটায় মাটিচাপা পড়ে সুকুমার মন্ডল (৪২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সারদল এলাকার এমএমআর ইট ভাটায় এ ঘটনা ঘটে। নিহত সুকুমার মন্ডল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পরানপুর এলাকার বলাই মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ইটের ভাটায় কাজ করার সময় উঁচু মাটির ঢিবি থেকে বড় একখÐ মাটি সুকুমার মন্ডলের উপর পড়লে তিনি মারাত্মকভাবে আহত হন। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুকুমার মন্ডলকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










