ঝালকাঠি প্রতিনিধি ঃ
“আমার পথ আমিই গড়বো, নতুন কর্ম সৃষ্টি করে বেকারত্ব দূর করবো” এ শ্লোগান কে সামনে রেখে ঝালকাঠিতে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ঝালকাঠি জেলা শাখার উদ্যোক্তা বিষয়ক আলোচনা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগস্ট সোমবার বিকাল ৪ টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সম্মেলন কক্ষে এ সাধারন সভা অনুষ্ঠিত হয়।সভায় ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ঝালকাঠি জেলার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সাগর ঝালকাঠি পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা ও ফুলেল শুভেচছা জানানো হয়।
সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ রিয়াজুল্লাহ বাচ্চু এর সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক শাকিল রনি এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার,সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ইন্জিনিয়ার গিয়াস,মোহনা টিভির জেলা প্রতিনিধি রুহুল আমিন রুবেল,যুবলীগ নেতা ছবির হোসেন, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাইন্ডেশন রাজাপুর শাখার সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, আতাউর সহ আরো অনেকে।










