জনতার খবর ডেক্সঃ
কে এম মোছাদ্দেক হাওলাদার বরিশাল থেকে প্রকাশিত দৈনিক মতবাদ পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে নিয়োগ পাওয়ায় বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল জনতার খবর পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
তিনি এর আগে ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় দৈনিকে বরিশাল ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেন।
মোছাদ্দেক হাওলাদার ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে।
তিনি কাঠালিয়া উপজেলা থেকে সাংবাদিকতা যাত্রা শুরু করেন। এরপর পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।










