ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের দ্বিতীয় পর্বে অংশ নিতে রোববার মধ্যরাতে আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশ দলের সেরা তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ভিসা জটিলতার কারণে এখনো যেতে পারেননি মুস্তাফিজুর রহমান। সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে বাকি অংশ।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বসেরা অলরাউন্ডার। এ সময় তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও ছিলেন। আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলছেন সাকিব আল হাসান এবং রাজস্থান রয়েলসের হয়ে খেলছেন মোস্তাফিজুর রহমান। আইপিএল শেষ হওয়ার পরেই ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইপিএল শেষ করে ওমানে দলের সাথে যোগ দেবেন এই দুই ক্রিকেটার। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারতে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ। যাকে আইপিএলের দ্বিতীয় পর্ব বলা হচ্ছে।












