দেশের ১১ অঞ্চলের বিভিন্ন স্থান ঝড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্মুখিন হতে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের বিভিন্ন স্থানে কমবেশি হতে পারে বৃষ্টি। তবে কিছু কিছু অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার দুপুরের দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দুপর থেকে দেশের মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, নড়াইল, ঝিনাইদহ, কুষ্টিয়া, বাগেরহাট, ফরিদপুর, খুলনা, গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহ বৃষ্টি/বজ্রবৃষ্টির সম্মুখীন হতে যাচ্ছে।
এদিকে আবহাওয়া অফিস জানায়, দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পালে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তিভাবে শিলা বৃষ্টি হতে পারে। তবে আগামী তিনদিনের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সন্দ্বীপে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৫৩ মিলি লিটার।












