• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Wednesday, November 11, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ সারাদেশ বরিশাল

দু’দিন পরেই পড়বে ঢাকে কাঠি প্রস্তুত উপমহাদেশের সর্ববৃহৎ দুর্গা মন্দির

জনতার খবর প্রকাশক জনতার খবর
September 29, 2022
in বরিশাল, সারাদেশ
A A
দু’দিন পরেই পড়বে ঢাকে কাঠি প্রস্তুত উপমহাদেশের সর্ববৃহৎ দুর্গা মন্দির
8
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

বরিশাল প্রতিনিধিঃ

প্রায় আড়াইশ’ বছরের ঐতিহ্য নিয়ে মাথা উঁচু করে এখনও প্রতিবছর মহাধুমধামের সাথে সার্বজনীন শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হয়ে আসছে তৎকালীন ভারতীয় উপ-মহাদেশের সর্ববৃহৎ দুর্গা মন্দিরে। বরিশালের গৌরনদী পৌর সদরের আশোকাঠী মহল্লার প্রয়াত জমিদার মোহন লাল সাহার বাড়িতে অবস্থিত এ দুর্গা মন্দিরের রয়েছে অসংখ্য অজানা ইতিহাস ও অলৌকিক ঘটনা।

আর মাত্র দু’দিন পরেই মহাধুমধামের মধ্যদিয়ে প্রতিবছরের ন্যায় এবারও জমিদারের উত্তরসূরীদের নিজস্ব অর্থায়নে আয়োজিত দুর্গা পুজায় হাজারো ভক্তের পদচারনায় মুখরিত হয়ে উঠবে পুরো মন্দির প্রাঙ্গণ। এমনটাই আশা করছেন প্রয়াত জমিদারের নাতী প্রভাষক রাজা রাম সাহা।

বৃহাস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে দেখা গেছে, রং তুলির শেষ আচরে শিল্পীরা ফুটিয়ে তুলেছেন দেবী দুর্গার প্রকৃত রূপ। একইসাথে মন্দিরের বাহিরে চলছে সাজসজ্জার কাজ। এতদাঞ্চলের মধ্যে এ দুর্গা মন্দিরটি সর্ববৃহৎ হওয়ায় প্রতিবছরই ব্যক্তিগত উদ্যোগে মহাধুমধামের সাথে এখানে দুর্গা পুজা অনুষ্ঠিত হয়ে আসছে।

আরো দেখুন

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

জমিদার বাড়ির উত্তরসূরীদের সাথে আলাপকালে জানা গেছে, প্রায় আড়াইশ’ বছরের পুরনো এ মন্দিরটি খ্যাতিমান জমিদার মোহন লাল সাহার উত্তরসূরী প্রসন্ন কুমার সাহার উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে জমিদার মন্দির উন্নয়নের কাজ করেন। কারুকার্জ খচিত ঐতিহাসিক এ মন্দিরের ছাঁদের ওপরের চারিপাশের সিংহ মূর্তিগুলো আজও যেন কালের স্বাক্ষী হয়ে রয়েছে।

জমিদার মোহন লাল সাহার ছেলে সংগীতজ্ঞ প্রয়াত মানিক লাল সাহা ও তার স্ত্রী স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী অরুনা সাহার ছেলে প্রভাষক রাজা রাম সাহা জানান, তৎকালীন সময়ে ভারতীয় উপ-মহাদেশের মধ্যে সর্ববৃহৎ মন্দির হিসেবে এ মন্দিরটিতে ভক্ত দর্শনার্থীরা পূজা অর্চনা করতে ভীড় করতেন। প্রায় ২০ ফুট উচ্চতার দুর্গা প্রতিমার এ মন্দিরটিতে এখনও পূর্বের ঐতিহ্য ধরে রাখা হয়েছে। ৪০ গজ দৈর্ঘ্য ও ৩০ গজ প্রস্থ মন্দিরটিতে রয়েছে ৪৫টি স্তম্ভ। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার ও তাদের স্থানীয় সহযোগি রাজাকাররা জমিদার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট করেছিলো। আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলো পাইক পেয়াদাদের ঘরবাড়ি। গুড়িয়ে দেয়া হয়েছিলো দূর্গা মন্দিরের অসংখ্য কারুকার্জ খচিত অলংকরণ।

গৌরনদী উপজেলার সদর থেকে প্রায় এক হাজার ফুট দূরত্বে আড়িয়াল খাঁ নদীর প্রশাখা গৌরনদী-মীরেরহাট নদীর তীরে আশোকাঠী মহল্লায় জমিদার মোহন লাল সাহার বাড়ি। বাড়ির সামনেই রয়েছে সান বাঁধানো সু-বিশাল দীঘি। জমিদার থাকতেন প্রসন্ন ভবনে। বাড়ির প্রবেশ দ্বারে প্রাচীনতম সু-বৃহৎ দুর্গা মন্দিরে আজও ভক্তরা পূজা অর্চনা করে আসছেন।
এলাকার প্রবীণ ব্যক্তিরা জানান, একসময় জমিদার বাড়িতে এ অঞ্চলের মানুষের বিনোদনের জন্য প্রায় বারো মাসই যাত্রা, জারি, সারী ও পালা গানের আয়োজন করা হতো। ওইসময় হাজার-হাজার মানুষের পদচারনায় মুখরিত ছিলো এ বাড়িটি। প্রভাবশালী ও মানব দরদী জমিদার মোহন লাল সাহার বিভিন্ন জনকল্যাণমূলক কাজের মধ্যে অন্যতম স্বাক্ষী বাড়ির পাশ্ববর্তী পালরদী মাধ্যমিক বিদ্যালয়টি। এ বিদ্যাপিঠের অসংখ্য শিক্ষার্থীরা মেধা তালিকায় তৎকালীন যশোর শিক্ষা বোর্ডে একাধিকবার চ্যাম্পিয়ন ও বর্তমানে বরিশাল শিক্ষা বোর্ডে কৃতিত্বের পরিচয় দিয়ে আসছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের সময় জমিদারের প্রতিষ্ঠিত স্কুলটি পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের রূপান্তরিত করা হয়েছে।

জমিদারের নাতনী ও প্রয়াত সংগীতজ্ঞ মানিক লাল সাহার মেয়ে লেখিকা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আইভি সাহা বলেন, বংশ পরম্পরায় কালের গন্ডি পেরিয়ে আজও প্রথা ও নিয়মরীতি অনুযায়ী জমিদার বাড়ির দুর্গা পুজা অনুষ্ঠিত হয়ে আসছে। এ পুজোতে ১০৮টি লাল পদ্ম ফুল, ১০৮টি মাটির প্রদীপসহ আরও অসংখ্য নিয়ম পারিবারিকভাবে প্রচলিত রয়েছে।
বাড়ির প্রবীণ ব্যক্তিদের উদ্বৃত্তি দিয়ে আইভি সাহা আরও বলেন, মা দুর্গা নিজেই মেয়ের রুপ নিয়ে পুজো গ্রহণ করতে এ বাড়িতে এসেছিলেন। লাল পাড়ে সাদা শাড়ি পরে দেবী দুর্গা বাচ্চাদের নিয়ে একটা নৌকায় চড়ে এসে বাড়ির সামনের নদীপাড়ের সান বাঁধানো ঘাটে এসে নামেন।

ওই ঘাটে নামার পর নৌকার মাঝি ভাড়া চাইতে গেলে মাঝিকে বলেছিলেন, আমি প্রসন্ন বাবুর মেয়ে, ওনার কাছ থেকে ভাড়া নিও। পরবর্তীতে মাঝি ভাড়া চাইতে গিয়ে প্রসন্ন কুমার সাহাকে বলেন, বাবু আপনার মেয়ে ভাড়া দিতে বলেছেন। বাবু বলেন, কোন মেয়ে? কেমন মেয়ে সে? আমারতো কোন মেয়ে নেই। মাঝির বর্ণনা অনুযায়ী ওইদিন রাতেই প্রসন্ন কুমার সাহা স্বপ্নে ঠিক সেই মেয়েটিকে দেখতে পেলেন এবং মেয়েটিও (দেবী দুর্গা) এই বাড়িতে আসবার কারণ বলেন।

আইভি সাহা বলেন, আমাদের এই বাড়ির পুজোকে কেন্দ্র করে একসময় বাড়ির বড় জায়গাজুড়ে মেলা বসতো। সেসব এখন গল্প এবং ইতিহাস হয়ে গেছে। কলকাতার অনেক বনেদি পরিবারের নিয়মের মতো আমাদের বাড়িতেও আষাঢ় মাসের রথ যাত্রার দিন মন্দিরে দেবীকে নতুন করে বানানোর প্রক্রিয়া শুরু হয়।
পঞ্জিকা মতে, আগামী ১ অক্টোবর ষষ্ঠী পুজার মধ্যদিয়ে দেবীর দুর্গার নবপত্র কল্পারম্ভ, ওইদিন মন্ডপে মন্ডপে বেঁজে উঠবে ঢাক-ঢোল আর কাঁসরের বাজনার শব্দ। ওইদিন থেকে ৫ অক্টোবর পর্যন্ত দশমী বিহিত পুজা বিহীত সমাপনান্তে দেবী বিসর্জন ও দশহরার মধ্যদিয়ে আনুষ্ঠানিভাবে সম্পন্ন হবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গা পুজার অনুষ্ঠান।

শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

November 8, 2026
পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

November 8, 2026
কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

November 8, 2026
বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

November 7, 2026
মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

মাদক থেকে বিরত রাখতে জাময়াতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ

November 7, 2026
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

November 7, 2026

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

বামনায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

৭ নভেম্বরের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: আহম্মদ সোহেল মনজুর

November 8, 2026
পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পুলিশের ওপর হামলা চালিয়ে ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

November 8, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত