জনতার খবর ডেস্কঃ রাজধানীসহ দেশে বিভিন্ন জায়গায় বইছে মৃদ তাপ প্রবাহ। গরমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত। তাপপ্রবাহ আরো সাত দিন চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলছে- রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, কুঁড়িগ্রাম এবং নেত্রকোনায় মাঝারী মানের এ তাপ প্রবাহ চলছে। দেশে আজ দিনের তাপমাত্রা আরো বাড়বে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
আপাতত বৃষ্টির লক্ষণ দেখছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী কয়েকদিনে তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে তাপপ্রাবহ আরো তীব্র হওয়ার আশঙ্কা আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞদের।












