বরগুনা প্রতিনিধি।
বরগুনা জেলার তালতলী উপজেলার মালিপাড়া দাখিল মাদ্রাসায় সুপারের ঘরে বসে তাদের মাদ্রাসার ছাত্রদের নকল সরবরাহ করার সময় সুপারের স্ত্রী সহ ১০ জনকে আটক করেছে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তালতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে সালেহিয়া দাখিল পরীক্ষা কেন্দ্রের পাশে সুপারের বাড়ির ভাড়াটিয়া কক্ষে বসে দাখিল পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্নের উত্তর লিখে সরবরাহ করতে ছিল। পরীক্ষার ১ঘন্টা সময় পার হওয়ার কিছু পরেই গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানা পুলিশের সহয়তায় ইউএনও অভিযান চালিয়ে হাতেনাতে আজকের অনুস্ঠিত হওয়া গণিত প্রশ্নের হুবহু উত্তর সহ তাদের কে গ্রেপ্তার করার নির্দেশ প্রদান করেন।
গ্রেপ্তারকৃতরা হলো, নাজমা বেগম, ফাহিম, শাফা মনি, মোসা ফাহিমা, মেহেদী, ইয়াসীন হাসান রাব্বি, মোসা ফাজিলা, শাহনেওয়াজ। এদেরকে বর্তমানে তালতলী থানায় নিয়ে আসা হয়েছে।










