জনতার খবর ডেক্সঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ‘ক’ ইউনিটে উত্তীর্ণ হয়েছে কাঠালিয়ার কৃতি সন্তান মোঃ মেহেদী হাসান। সে দক্ষিণাঞ্চলের বিশিষ্ট শিল্পপতি আব্দুল আউয়াল হোসেনের বড় ছেলে। শুধু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নয়, স্কুল ও কলেজ জীবনেও কৃর্তী রয়েছে এই শিক্ষার্থীর।
মেহেদী মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫, এসএসসি ও জেএসসিতেও জিপিএ-৫ অর্জন করেন। মেহেদী উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চান। এজন্য সে সকলে কাছে দোয়া চেয়েছে।
মেহেদী হাসান বলেন, ‘বাবা-মায়ের অনুপ্রেরণা, শিক্ষকদের উৎসাহে আজ আমি এ পর্যন্ত এসেছি। আমি ভবিষ্যতে আমার স্বপ্নের সিঁড়ি বেয়ে উপরে উঠতে চাই, দেশ ও দশের মান রাখতে চাই’।










