ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে প্রথমবাবের মতো এবছর সার্বজনিনভাবে শ্রী শ্রী গনেশ পুঁজা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা শহরের আরদ্দারপট্টিস্থ ও পাবলিক হরিসভায় জাকজমক আয়োজনের মধ্যদিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
সকালে পুজা অর্চনা ও অঞ্জলী প্রদান এবং বিকালে শিশুদের মধ্যে গীতাপাঠের প্রতিযোগীতা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অপেক্ষাকৃত তরুণরাই এগিয়ে এসে মন্দির কমিটির সাথে সংযুক্ত হয়ে প্রথামবারে মতো পুঁজা আয়োজন করছে। শ্রী শ্রী গণেশ পুঁজা পরিবার ও হিন্দু সম্প্রদায়ের ব্যাবসায়ীক প্রতিষ্ঠানে পুজিঁত হলেও মন্দিরে সার্বজনিনভাবে ঝাালকাঠিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে।










