ঝালকাঠি প্রতিনিধিঃ
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের বঙ্গবন্ধু কল্যান ফান্ড থেকে ঝালকাঠি জেলায় ৭৯ জন ও ক্রীড়াবিদ- ক্রীড়াসেবীদের ৫ হাজার টাকা করে করোনাকালীন বিশেষ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ক্রীড়া মন্ত্রনালয় থেকে এ সংক্রান্ত সচিব কৃষ্ণেন্দু সাহা স্বাক্ষরিত অনুদান বরাদ্দের চেক ঝালকাঠি জেলা প্রশাসনে এসেছে।
৫ হাজার টাকা করে ৭৯ জনকে ৩ লাখ ৯৫ হাজার টাকা অনুদান দেয়া হচ্ছে। ঝালকাঠি জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভা এলাকার ছড়িয়ে ছিটিয়ে থাকা বর্তমান সময়ের ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবী ও সংগঠকরা এই অনুদান পাচ্ছে।
আগামী ২৬ অক্টোবর সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বসে জেলা প্রশাসক মোঃ জোহর আলী এই অনুদানের চেক প্রদান করবেন।










