ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক কর্মসূচী উপলক্ষ্যে রাজাপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হ্যান্ডবল প্রতিযোগীতা শেষ হয়েছে।
বুধবার বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার নরেস গাইন। উপজেলা পর্যায়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগীতায় অংশগ্রহন করেছেন।










