ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি প্রেসক্লাবের আয়োজনে সাবেক সভাপতি মরহুম কাজী খলিলুর রহমানের রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) মাগরিব বাদ ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়।
শোকসভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমানের, জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. কাওসার হোসেন, জাতীয়তাবাদী দলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, ঝালকাঠি-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম, জেলা আমির এডভোকেট হাফিজুর রহমান, জেলা বিএনপি সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন
এছাড়া খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রাশেদুলর হাসান ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আককাস সিকদার, সহসভাপতি আল-আমিন তালুকদারসহ স্থানীয় সাংবাদিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুম কাজী খলিলুর রহমানের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়।










