বাংলাদেশ আওয়ামী লীগ ঝালকাঠির পৌর সভা শাখার নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে পৌর সভা চত্বলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক শিল্প ও খাদ্যমন্ত্রী ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র,আমির হোসেন আমু এমপি।
পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ মাহাবুব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোঃ শাহআলম,সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান,নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আঃ রশিদ হাওলাদা প্রমুখ ।










