ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি পৌরসভা কক্ষে নগর সমন্বয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় পৌর মেয়র আলহাজ¦ লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে এই সভায় পৌর কাউন্সিলর ও নগর সমন্বয় কমিটির টিএলসিসি সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সদস্যদের অবগত করানো হয় পৌরসভা লোকাল গর্ভমেন্ট রিকভারী প্রজেক্ট এর অন্তর্ভূক্ত হয়েছে। ৩ বছর এই প্রকল্পের মাধ্যমে ৫ কোটি ৯৫ লক্ষ টাকা ব্যায়ে প্রকল্প অনুমোদন হয়েছে। প্রতি ৬ মাস অন্তর ৯৯ লক্ষ টাকা ব্যায়ে শহরের রাস্তাঘাট, অবকাঠামো পুরাতন বাজার ও ভবন মেরামত পার্ক উন্নয়ন এই প্রকল্প ভুক্ত।
সদস্যদের মতামতের ভিত্তিতে এই প্রকল্প অন্তর্ভক্ত করার জন্য প্রায় ৪০টি প্রকল্প প্রাথমিকভাবে গ্রহণ করা হযেছে। ধারাবাহিক ভাবে শহরের সমস্যা ভিত্তিক ইস্যুগুলো বাস্তবায়ন করার জন্য এই প্রকল্পভুক্ত করা হবে। পৌর মেয়র টিএলসিসি সদস্যদের নগর উন্নয়নে জন গুরুত্ব পূর্ণ প্রকল্পের প্রস্তাব দিয়ে পৌরসভার উন্নয়নে সহায়ক ভূমিকা পালনের আহবান জানান।










