ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় মাছের বার্ষিক উৎপাদন ১৩ হাজার ৪৭০ মে. টন. এবং বার্ষিক চাহিদা ১৩ হাজার ২ মে.টন. । ঝালকাঠি জেলা মৎস্য চাষে উদ্বৃত্ত জেলা হিসেবে পরিনত হয়েছে ও চাহিদার অতিরিক্ত ৪৬৮ মে.টন. মাছ উদ্বৃত্ত থাকছে। জেলার নদী, পুকুর, খাল, বদ্ধ জলাশয়, প্লাবণ ভুমি ২৬ হাজার ১৮৫ হেক্টর আয়তনের জলাধারে ২৭ হাজার ২৩২টি প্রকল্পে মাছ চাষ হচ্ছে। জেলায় আভ্যন্তরীন জলাশয় থেকে (মুক্ত জলাশয়) ৫ হাজার ৫৫৩ মে.টন. ও বদ্ধ জলাশয় ৭ হাজার ৯১৭ মে.টন. সহ ১৩ হাজার ৪৭ মে.টন. মাছের উৎপাদন হচ্ছে।
শনিবার বেলা সাড়ে ১২টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন। জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ সভাপতিত্ব করেন। সাংবাদিকদের সাথে মৎস সপ্তাহ উপলক্ষে গৃহীত কর্মসূচির আলোকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি ও অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস এ সময় উপস্থিত ছিলেন।
২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা এবং মাছের পোনা অবমুক্তিকরণ। একই অনুষ্ঠানে সফল মৎস চাষি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরষ্কার প্রদান। সোমবার বিনয়কাঠি ইউনিয়নে প্রন্তিক পর্যায়ে মৎস্য চাষি ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়।
মঙ্গলবার সগন্ধা ও বিষখালী নদীতে অবৈধ জালের বিরুদ্ধে মোবাইলকোর্ট ও অভিজান পরিচালনা, বুধবার মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ে বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরে মাটি ও পানি পরিক্ষা, বৃহস্পতিবার সফল ভোগীদের প্রশিক্ষন, বিভিন্ন উপকরণ বিতরন এবং শুক্রবার জাতীয় মৎস সপ্তাহের মূল্যায়ণ ও সমাপনী অনুষ্ঠান।










