ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদকের জন্য ১৬টি ক্যাটাগড়িতে ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই করা হয়েছে। বরিশাল বিভাগীয় পর্যায়ে বাছাই পর্বে অংশগ্রহণ করবেন।
ঝালকাঠিতে জেলা প্রশাসক জেলা পর্যায়ে বাছাই চুড়ান্ত করেছেন। শ্রেষ্ঠ শিক্ষক পদে বিজন বেপারী, শ্রেষ্ঠ শিক্ষিকা ইসরাত জাহান ফেরদৌস, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ হাসানুজ্জামান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা মোসাঃ শাহনাজ আক্তার, শ্রেষ্ঠ কাব শিক্ষক আসাদুজ্জামান খান, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মঈনুল ইসলাম, শ্রেষ্ঠ ইন্সট্রক্টরক মোঃ মিজানুর রহমান শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর(পিটিআই) মনিষা মন্ডল, শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার উপজেলার সাবেকুন নাহার, শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় কীর্ত্তিপাশা সরকারি প্রাঃ বিদ্যালয়, শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি মোঃ হাবিবুর রহমান হাবিল,সভাপতি উদ্বোধন সরকারি প্রাঃ বিদ্যালয়, শ্রেষ্ঠ বিদ্যালয় বিদ্যোৎসাহী সমাজ কর্মী মোঃ মঈন তালুকদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও ঝরে পরার হার কামাতে সক্ষম বিদ্যালয় কীর্ত্তিপাশা সরকারি প্রাঃ বিদ্যালয়।










