ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা পুষ্টি সমন্বয় সভা ও জেলা বার্ষিক পুষ্টিকর্ম পরিকল্পনা (২০২৩-২৪) প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলামের সভাপতিত্বে এই কর্মশালায় ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মামুন শিবলি প্রধান অতিথি ছিলেন। অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র তরুন কর্মকার, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিফাত আহম্মেদ, জেলা শিক্ষা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অসক কুমার সমাদ্দার ও লাইপস্টক প্রডাক্টিভিটি টিম লিডার ডাঃ মোঃ আব্দুস সালাম। জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয় এর আয়োজন করেছে। ফিড দ্যা ফিউচার বাংলাদেশ লাইফস্টক এন্ড নিউটেশনের উদ্যোগে এই কর্মশালায় পরিকল্পনার বিষয়গুলি তুলে ধরে মাল্টিমিডিয়ায় উপস্থাপনা প্রদর্শণ করা হয়েছে এবং সেই আলোকে শিক্ষা স্বাস্থ্যসহ সং¯িøষ্ট বিভাগগুলো থেকে পুষ্টিভিত্তিক চাহিদা নিয়ে কর্মপরিকল্পনা তৈরি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।










