কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া ও রাজাপুরে জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে (কাঠালিয়া-রাজাপুর) মোসাঃ জাহানারা হক (হরিণ) কাঠালিয়া থেকে ৫৫ ভোট ও রাজাপুর থেকে ২৯ ভোট মোট ৮৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী নাসরিন সুলতানা মুন্নী(ফুটবল) কাঠালিয়া থেকে ২৫ ভোট ও রাজাপুর থেকে ৪৯ ভোট মোট ৭৪ ভোট পেয়েছেন। অপর দুই প্রতিদ্বন্ধী প্রার্থী জোৎসনা খানম(টেবিল ঘড়ি) ও মোসাঃ সনিয়া (দোয়াত কলম) নিয়ে দুই উপজেলা থেকে শূণ্য ভোট পেয়েছেন।
আজ ১৭ অক্টোবর সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ।
এছাড়া সাধারণ সদস্য পদে কাঠালিয়া উপজেলায় এসএম ফয়জুল আলম সিদ্দিকী ফিরোজ(তালা) ৩৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মো. শহীদ গোলদার(অটোরিক্সা) পেয়েছেন ২৪ ভোট। অপর দুই প্রতিদ্বন্ধী প্রার্থী এসএম আমিরুল ইসলাম লিটন(হাতি) পেয়েছেন ১৯ এবং সৈয়দ মো. জাহাঙ্গীর শামীম(টিউবওয়েল) শূণ্য ভোট পেয়েছেন।
অপর দিকে সাধারণ সদস্য পদে রাজাপুর উপজেলায় এ এইচ এম খাইরুল আলম সরফরাজ (তালা) ৪৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মো. তরিকুল ইসলাম (বক) পেয়েছেন ২৫ ভোট। অপর দুই প্রতিদ্বন্ধী প্রার্থী মো. সিদ্দিকুর রহমান (অটোরিক্সা) পেয়েছেন ০৭ এবং মো. নজরুল ইসলাম (টিউবওয়েল) শূণ্য ভোট পেয়েছেন।
কাঠালিয়ায় মোট ৮০ ভোটারের মধ্যে শতভাগ এবং রাজাপুরে ৭৯ ভোটারের মধ্যে ৭৮ জন ভোটার ভোট প্রদান করেন।
কাঠালিয়া ও রাজাপুরে প্রথম বারের মত উৎসাহ উদ্দীপনা মধ্যদিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোট কক্ষে সিসি ক্যামেরা, আইন সৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কঠোর নজরদারীতে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ।










