ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টায় জেলা পরিষদ মিলানায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন সঞ্চলনা করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান,নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান,পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার,নব-নির্বাচিত সদস্য শামসুল ইকরাম পিরু। সভায় জেলা পরিষদ অর্থায়নে ঝালকাঠি থানার মাঠে বঙ্গবন্ধু মঞ্চ নির্মাণের সিদ্ধান্ত গ্রহনসহ বর্তমান সরকারে বিভিন্ন উন্নয়ন তুলে ধরা হয়।
এসময় জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য,পদাথিকার সদস্য জন প্রতিনিধি, জেলা পরিষদ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










