ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বায় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুম এর সভাপতিত্বে এই সভায় অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলামসহ জেলা পর্যায়ের বিভাগীয় প্রধান, উপজেলাগুলির চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন বিভাগের উন্নয়নমূলক কর্মকান্ডের পর্যালোচনা ও অগ্রগতির বিষয়ে আলোচিত হয়েছে।
এই উন্নয়ন কমিটির সভায় উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, এমাদুল হক মনির ও জেলা তথ্য অফিসার আহসান কবির, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। জেলা প্রশাসক সভায় যেসকল বিভাগের বিভাগীয় প্রধানরা জেলা প্রশাসনকে অবগত না করে পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকবেন তাদের সমন্বয় সভা থেকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাদেরকে উন্নয়ন কমিটির সভা থেকে বাদ দেয়া হবে ও মন্ত্রীপরিষদ বিভাগকে অবহিত করা হবে।
এর পূর্বে একই স্থানে ত্রান ও পূণর্বাসন মন্ত্রনালয়ের আওতাধীন জেলা গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন কর্মসূচী সড়ক উন্নয়ন ও সংস্কার ব্রীজ কালবার্ট নির্মান ও গৃহ নির্মান বিষয়ক প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়েছে।










