ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার দুটি পৌরসভা ও ৪ টি উপজেলার ৩২ টি ইউনিয়নে বৃহস্পতিবার থেকে ২ তিন গন টিকা কার্যক্রমের আওতায় ৫৭ হাজার ৩২৫ জনকে করোনা প্রতিশেধক ভ্যাকসিন দেয়া হবে। গন টিকা কার্যক্রমের আওতায় জেলায় এটি ৩য় ধাপ।
এ পর্যন্ত ঝালকাঠি জেলায় ১ লাখ ৮৩ হাজার ১৫৩ জনকে টিকার প্রথম ডোজ এবং ১ লাখ ১ হাজার ৬৬৪ জনকে ২য় ডোজ প্রদান করা হয়েছে। বর্তমানে জেলায় ১ লাখ ৮২ হাজার ৮৮৩ ডোজ টিকা রয়েছে। এর মধ্যে জেলায় বাফার ষ্টকে ১ লাখ ১০ হাজার ডোজ ভ্যাকসিন রয়েছে। প্রথম ডোজ টিকা গ্রহনের ক্ষেত্রে মহিলারা এগিয়ে ছিল এবং দ্বিতীয় ডোজ টিকা গ্রহনে মহিলারা পিছিয়ে থাকলেও এক সপ্তাহে ব্যবধানে তারা এগিয়ে আসছে।
গনটিকা কার্যক্রমের আওতায় সদর উপজেলায় ১৫ হাজার ১৭ জনকে, ঝালকাঠি পৌরসভায় ৪ হাজার ৫০০ জনকে, নলছিটি উপজেলায় ১৬ হাজার ৬৮৩ জনকে এবং নলছিটি পৌরসভায় ১ হাজার ৫০০ জনকে, রাজাপুর উপজেলায় ১০ হাজার ৫৭২ জনকে ও কাঠালিয়া উপজেলায় ৯ হাজার ৫৩ জনকে টিকা প্রদান করার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
ঝালকাঠি পৌরসভায় ৯ টি ওয়ার্ডের ৯ টি কেন্দ্রে ও নলছিটি পৌরসভায় বৃহত্তর ৩ টি ওয়ার্ডের ৩ টি কেন্দ্রে এবং উপজেলা ভিত্তিক ৩২ টি ইউনিয়নের বৃহত্তর ৩ টি ওর্য়াড ভিত্তিক ৯৬ টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। এ পর্যন্ত জেলায় ১ লাখ ৮৩ হাজার ১৫৩ জন প্রথম ডোজের গ্রহনকারীদের মধ্যে ঝালকাঠির সদর উপজেলায় ৪৭ হাজার ৮৫৩ জনকে, নলছিটি উপজেলায় ৫১ হাজার ৮১৪ জনকে, রাজাপুর উপজেলায় ৪৮ হাজার ১৫ জনকে ও কাঠালিয়া উপজেলায় ৩৫ হাজার ৪৭০ জনকে টিকা প্রদান করা হয়েছে । জেলায় ৯৬ হাজার ৬৬ জন মহিলা ও ৮৭ হাজার ৮৭ জন পুরুষ প্রথম ডোজের টিকা নিয়েছেন। দ্বিতীয় ডোজ গ্রহনকারী জেলায় ১ লাখ ১ হাজার ৩৬৪ জন টিকা গ্রহনকারীদের মধ্যে ৫১ হাজার ১৮৬ জন মহিলা ও ৫০ হাজার ১৭৮ জন পুরুষ টিকা গ্রহন করেছেন।










